রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১৮ ডিসেম্বর ২০২৪

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সালাম খান ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জেলা জজ আব্দুস সালাম খান। তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ন্যস্ত করে বুধবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ৬ নভেম্বর বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে যোগদান করতে দেওয়া হয়নি।