রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

২১ ডিসেম্বর ২০২৪

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও শ্যালিকার প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক: বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন রাজশাহীর পুঠিয়ায়। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে পুঠিয়ার শিবপুর বাজার এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুঠিয়ার আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২০) ও  শ্যালিকা যুথী (১৪)।

পুলিশ জানায়, হানিফ তার স্ত্রী ও শ্যালিকাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নাটোর অভিমুখে যাচ্ছিলেন। পুঠিয়ার শিবপুর বাজার এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা ৩ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক  হানিফ ও যুথিকে মৃত ঘোষণা করেন। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা মারা যান।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ঘাতক বাস চিহ্নিত করার পাশাপাশি আইনগত পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় একটি মমলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে  হস্তান্তর করা হবে।