রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

২৯ জানুয়ারি ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কর্ণফুলীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে এক হাজার পিস ইয়াবাসহ মো. রিফাত (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক ফরহাদ হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃত রিফাত কক্সবাজার জেলা সদরের নয়াপাড়া বাংলা বাজার এলাকার আবদুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় ইয়াবাসহ রিফতা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রিফাত আটক করে। এসময় তার কাছে থাকা এক হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।