বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

১৪ জানুয়ারি ২০২৪

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

সোশ্যাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম

সোশ্যাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জানুয়ারি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

সোশ্যাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের সিইও ওয়ালিদ মাহমুদ সোবহানী সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান, সিকিউরিটিজের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ।