বুধবার, ৪ নভেম্বর ২০২৬

শুক্রবার

০৭ ফেব্রুয়ারি ২০২৫

১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

মেহেরপুরে শেখ মুজিবের ম্যুরাল ভাঙল ছাত্র-জনতা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের পাশে থাকা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ম্যুরাল ভেঙে ফেলেছে ছাত্র জনতা।

বৃহস্পতিবার রাতে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে প্রবেশ করে ম্যুরালটি ভেঙে প্রায় ২ কিলোমিটার দূরে কেদারগঞ্জ বাজারে প্রধান সড়কের মাঝখানে ফেলে রাখে ছাত্র-জনতা।

এ ছাড়াও মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করেন তারা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান।

ওসি মিজানুর রহমান বলেন, রাত সাড়ে ১১টার পরে দলে দলে মানুষ এসে ভিড় জমায় কমপ্লেক্সটির গেটে। এ সময় আনসার সদস্যরা বাধা দিলে তারা তা শোনেনি।

নিরুপায় হয়ে গেট ছেড়ে আসতে বাধ্য হয় তারা। অন্যান্য ভাস্কর্যে ক্ষতি হয়নি বলেও জানান আনসার সদস্যের কর্মকর্তা। তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।