রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

১৫ জানুয়ারি ২০২৪

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

২৪ ঘণ্টায় দেশে ৩৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি *

দেশে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৬৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৫৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৬৩৫ জনের। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৯ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।