রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

০৯ ফেব্রুয়ারি ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চকরিয়ায় প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করলেন সালাহ উদ্দিন আহমেদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন হাত পা বিহীন মানুষের মাঝে সহায়ক উপকরণ ও ১০ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার তুলে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।

রবিবার ৯ ফেব্রুয়ারি সকালে পৌরসভার ভরামুহুরী ৪নং ওয়ার্ডস্থ এসএআরপিভি (সার্ভ) এর সার্বিক তত্ত্বাবধানে এ উপকরণ প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য সালাহউদ্দিন আহমেদ এই উদ্যোগের জন্য সার্ভকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন এবং প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

সার্ভের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ভের আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিত।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার এবং সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমসহ অনেকেই।