মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১২ ফেব্রুয়ারি ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

হাতকড়াসহ আসামী ছিনতাই, প্রধান আসামীসহ দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার চাঞ্চল্যকর হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের মামলায় প্রধান আসামি মো. হাফিজুল ও তার সহযোগী সমেলা বেগমকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাত পৌনে ১১টার দিকে নগরীর চকবাজার থানাধীন দামপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারী) র‍্যাব- ৭ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।

গ্রেফতারকৃতরা হলেন, প্রধান আসামি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার আরাজী পাইকডাঙ্গা এলাকার মোঃ মোফাজ্জল হকের ছেলে মোঃ হাফিজুল ইসলাম (২২) এবং মোছাঃ সমেলা বেগম (২০)।

র‍্যাব জানায়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা এলাকায় গত ৫ জানুয়ারি অভিযান চালিয়ে মাদকসহ পুলিশ হাফিজুল ইসলামকে আটক করে। পরবর্তীতে দেশীয় অস্ত্র নিয়ে ৭০/৮০ জন লোক হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়।

এরপর ভূরুঙ্গামারী থানার এসআই মোহাম্মদ আরিফ মাহমুদ আপেল বাদী হয়ে ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামিকে করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় র‍্যাব -০৭ মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করেন।

র‍্যাব-০৭ জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়।