সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শনিবার

১৫ ফেব্রুয়ারি ২০২৫

৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি হয়রানির প্রতিবাদে মানববন্ধন

বোয়ালখালী প্রতিনিধি:: চট্টগ্রামের বোয়ালখালীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, মো. শাহেদ হোসেন ছোটন নামের এক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে এলাকার মানুষজনের কাছ থেকে চাঁদাদাবি ও হয়রানি করে আসছে।

এলাকায় প্রবাসীদের কাছ থেকে সে চাঁদাদাবি করে না দিলে তাদের বিরুদ্ধে থানায় জিডি করে হয়রানি করেন। এছাড়া গত কয়েকমাস ধরে উপজেলায় চলাচলরত সিএনজি চালিত অটোরিকশা চালকদের মাসিক ১ হাজার টাকা দিয়ে টোকেন নিতে চাপ সৃষ্টি করছে।

এতে রাজি না হওয়ায় মো. নুরুল ইসলাম নামের এক চালককে থানায় জিডি করে হয়রানি করছে। এবিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে অটোরিকশা চালক মো. নুরুল ইসলাম গত ১৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জোনাইদ হোসাইন, রাকিব, আবদুল, ফরমান, জালাল উদ্দিন, মো. রায়হান, রবিউল, আবু তালেব প্রমুখ।