রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৬ মার্চ ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রাম থেকে সাবেক সিনিয়র সচিব এম জিয়াউল আলম গ্রেপ্তার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: দেশের ১১ কোটিরও বেশি নাগরিকের ৪৬ ধরণের ব্যক্তিগত তথ্য চুরি করে বিক্রির অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এম জিয়াউল আলমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার কাফরুল থানায় দায়ের হওয়া একটি মামলা ঢাকা থেকে সিআইডি পুলিশের একটি দল বুধবার রাতে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

তার বিরোদ্ধে ১১ কোটিরও বেশি নাগরিকের ৪৬ ধরণের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রির অভিযোগে মামলা রয়েছে বলে জানিযেছেন পাঁচলাইশ থানার ওসি মো. সোলেয়মান।