রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শুক্রবার

০৭ মার্চ ২০২৫

১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে আহত নারীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওতে বন্যহাতির আক্রমণে আনোয়ারা বেগম (৫২) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী চাকার দোকান গ্রামের বাসিন্দা।

গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও উপজেলার নাপিতখালী বিটের মোজাহেরঘোনা এলাকায় জমি থেকে কাজ শেষে ফেরার পথে বন্যহাতির আক্রমণের শিকার হন আনোয়ারা বেগম।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। সাতদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরে তিনি মারা যান। এ ঘটনায় তার সঙ্গে থাকা রুপবান নামের এক নারী প্রাণে রক্ষা পান।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, “এটি দুঃখজনক ঘটনা। ভুক্তভোগীর পরিবারকে লিখিত আবেদন করতে বলা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বন বিভাগকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে।