রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

০৭ মার্চ ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

কর্ণফুলীতে বিয়ের ২মাসের মাথায় যুবকের আত্মহত্যা

কর্ণফুলি প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে এনজিওর কাছ থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধের চাপ সইতে না পেরে বিয়ের ২ মাসের মাথায় বরকত হোসেন (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে চরপাথরঘাটা (১নম্বর ওয়ার্ড) নুর ইসলাম মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

মৃত বরকত হোসেন ওই এলাকার মৃত হোসেন আহমেদের ছোট ছেলে। সে পেশায় রিকশা চালক ছিলেন। বরকত গত দুই মাস আগে বাঁশখালী উপজেলার এক তরুণীকে সামাজিক ভাবে বিয়ে করেন।

ঘটনাস্থল পরিদর্শন করা ও পরিবারের বরাত দিয়ে পাশ্ববর্তী এলাকার ইউপি সদস্য মোঃ আজাদ বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিবার থেকে শুনেছি বরকত দুইমাস আগে বিয়ে করেন।

সেই সময় উদ্দীপন নামে একটি এনজিও থেকে ৯০ হাজার টাকা ঋণ নেন। ওই ঋণের টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন বরকত। এর আগেও সে আরও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবার জানায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল (চমেকে) পাঠানো হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।