মঙ্গলবার
১১ মার্চ ২০২৫
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে অসুস্থ সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সালাউদ্দিনের পাশে দাঁড়িয়েছে মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা মঘাদিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সালাউদ্দিনের হাতে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
এসময় আর্থিক অনুদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম৷
এসময় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুন নবী করিম বাবলু, সংযুক্ত আরব আমিরাত মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা ওমর ফারুক, সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক নুর নবী, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সাবেক ছাত্রদল নেতা সোহেল হাসান, মঘাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মন্নান, সদস্য সচিব আব্দুল কাইয়ুম, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য রেজাউল করিম, ছাত্রদল নেতা তোফাজ্জল হোসেন প্রমুখ৷
আর্থিক সহযোগিতা পেয়ে অসুস্থ সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পায়ের রক্তনালীতে ব্লক ধরা পড়েছে৷ যার কারণে পায়ে রক্ত চলাচল অস্বাভাবিক হয়ে গেছে৷ চিকিৎসার জন্য দরকার বিশাল অর্থ৷
ডাক্তার জানিয়েছে দ্রুত চিকিৎসা না করালে এটি ক্যান্সারে রুপ ধারণ করবে৷ আমার অসুস্থতার খবর শুনে আমি সংযুক্ত আরব আমিরাত মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম৷ তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ আমার চিকিৎসা ব্যয় অনেক বেশি৷ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি