রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শনিবার

১৫ মার্চ ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ, এলো ২৬ হাজার টন আতপ চাল

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে ‘এমভি মারিয়াম’ নামে জাহাজ।

আজ শনিবার (১৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মারিয়াম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত ০৫ মার্চ জি টু জি ভিত্তিতে ভারত ও পাকিস্তান থেকে ৩৭ হাজার ২৫০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

এরমধ্যে পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন এবং ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন চাল রয়েছে।