বুধবার, ৪ নভেম্বর ২০২৬

সোমবার

১৭ মার্চ ২০২৫

১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের পাহাড়তলীতে মুজিবুর রহমান (৩৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মুজিবুর স্থানীয় হালিমা পাড়ার মৃত আবদুল জলিলের ছেলে। তিনি অটোরিকশার চালক ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইলিয়াস খান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের ভাই তানভীর জানান, রাতে পাহাড়তলীর একটি গ্যারেজে ব্যাটারিচালিত ইজিবাইক রাখা নিয়ে মুজিবুর রহমান ও পাশের ইসলামপুর এলাকার মো. হোসেনের ছেলে গোলাম মোস্তফার কথা কাটাকাটি হয়।

এসময় ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করেন মোস্তফা। এতে গুরুতর আহত হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে ধরতে অভিযানে চলছে।