শুক্রবার
২৮ মার্চ ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি:: চট্টগ্রামের বোয়ালখালীর বেঙ্গুরা রেলওয়ে স্টেশন এলাকায় পর্যটক এক্সপ্রেস থেকে পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আহত যাত্রী মাহাবুব বশর (২০) কক্সবাজারের উখিয়া তুলাতলি এলাকার মো. আবদুল্লাহ’র ছেলে বলে জানিয়েছে।
কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পর্যটক এক্সপ্রেস ১০টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রাতে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ত্যাগ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা.রাজর্ষী নাগ জানান, ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় আঘাত পেয়েছে।