শুক্রবার
০৪ এপ্রিল ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: বিমসটেক চেয়ারম্যানের দায়িত্ব নিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (০৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের শেষে এই চেয়ারম্যানশিপ হস্তান্তর করা হয়।
বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব নিল। এই জোটের লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বাড়ানো।
চেয়ারম্যানশিপ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিমসটেক সেক্রেটারিয়েট প্রতিষ্ঠার পর প্রথমবার বাংলাদেশ এর চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছে।
উপস্থিতদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, আসুন আমরা একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও সুষ্ঠু অঞ্চল গড়তে কাজ করি, যা আমাদের জনগণের আকাঙ্ক্ষা। সপ্তম বিমসটেক সম্মেলনে ঢাকায় আপনাদের সবাইকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি।