শনিবার
০৫ এপ্রিল ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি:: চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত।অটোরিকশা উল্টে আহত হয়েছেন বৃদ্ধ দম্পতি। তারা অটোরিকশা যাত্রী ছিলেন।
শনিবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আরাকান সড়কের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
আহত দম্পতি পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের বাসিন্দা সঞ্জিত সূত্র দাশ (৭০) ও তার স্ত্রী রেনু সূত্র দাশ (৬০)। তারা খাগড়াছড়ির মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, সিএনজি অটোরিকশার দুই যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এরমধ্যে সঞ্জিত সূত্রদাশকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। দুইজনেই মাথায় আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোমদণ্ডী ফুলতলমুখী দ্রুতগতির অটোরিকশা (চট্টগ্রাম-থ- ১৪-৩২৩৯) আরকান সড়কের আমতল এলাকায় হঠাৎ উল্টে যায়।
এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে অটোরিকশাটি ফেলে চালক পালিয়ে গেছে।