সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

০৭ এপ্রিল ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: গাজার খান ইউনুসে নাসির হাসপাতালে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ইসরায়েলি হামলার পর আরও একজনের মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, নিহত যুবক ইউসুফ আল-খাজান্দার হামলার সময় ওই এলাকায় ছিলেন।

এর আগে আলজাজিরা জানিয়েছিল, ইসরায়েলি ওই হামলায় সাংবাদিক হেলমি আল-ফাকাওয়ি নিহত হয়েছেন।

এই হামলায় আরও সাতজন সাংবাদিক আহত হয়েছেন।

তারা হলেন—আহমদ মানসুর, হাসান এসলাইহ, আহমদ আল-আঘা, মোহাম্মদ ফায়েক, আবদাল্লাহ আল-আত্তার, ইহাব আল-বারদিনি এবং মাহমুদ আওয়াদ।