সোমবার
০৭ এপ্রিল ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি:: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলী দখলদার বাহিনীর ইতিহাসের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়েত ইসালামী।
সোমবার (৭ এপ্রিল) মিরসরাই পৌর সদরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিলে জড়োহন ৫ সহস্রাধিক মুসল্লী।
বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দিন শিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা জামায়াতে আমির নুরুল কবির, মিরসরাই পৌর জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন।
এ সময় বক্তারা বিকল্প জাতিসংঘ প্রতিষ্ঠিত করে ইসরায়েলের শাস্তি দাবি করেন।