রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৯ এপ্রিল ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠানসহ ১৩ টি বসতঘর পুড়ে ছাই

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি:: চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১৩টি ভাড়া ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মিরসরাই ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্রসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থরা হলেন জাহাঙ্গীর আলমের ওয়ার্কশপ, জাহেদুল ইসলাম মুন্নার আইসক্রীম ফ্যাক্টরি ও তাজমহল কমিউনিটি সেন্টারের আংশিক। এছাড়া আগুনে পুড়ে গেছে ভাড়ায় বসবাস করা তারেকুল ইসলাম, রফিকুল ইসলাম, কবির হোসেন, মোহাম্মদ খোকন, চঞ্চল, হোসেন, ডালিম, টিটু, তোজা, আসাদুল, মতিউর রহমান মতি, মো. আলী, ফাতেমার ঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্থ কবির হোসেন বলেন, আমরা ১৩ পরিবার এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছি। সবাই বিভিন্ন জায়গায় ব্যবসা ও কাজ কর্ম করে থাকে।

মঙ্গলবার রাত ২টার সময় সবাই গভীর ঘুমে ছিল। হটাৎ আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। কোনমতে পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আমরা এখন কী খাবো? কোথায় থাকবো?

ক্ষতিগ্রস্থ জাহাঙ্গীর আলম বলেন, আগুনে আমার ওয়ার্কশপের সব শেষে হয়ে গেছে। কিছুই রক্ষা করে পারিনি। আমরার প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।

আরেক ক্ষতিগ্রস্থ জাহেদুল ইসলাম মুন্না বলেন, আমার আইসক্রীম ফ্যাক্টরি ও স্ক্র্যার্প এর দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে। সব মিলিয়ে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি হয়।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার হায়াতুন্নবী বলেন, মঙ্গলবার রাতে হাদিফকিরহাট বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রত ছুটে যাই।

মিরসরাই, সীতাকুন্ড সহ তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে। বৈদ্যুতিক শর্ট সাকির্টে আগুনে সূত্রপাত হয়। দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌছানোর কারণে পাশের বড় বিল্ডিং রক্ষা করা সম্ভব হয়েছে।