মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১১ এপ্রিল ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সিএমপি'র নিরাপত্তা সমন্বয় সভা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ ১৪৩২ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভা আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর দামপাড়াস্থ পুলিশ (সিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির।

সভাপতির বক্তব্যে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, প্রতিবছরের ন্যায় এবারও পহেলা বৈশাখে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠান পালন করা হবে।

পহেলা বৈশাখ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এবং নিরাপদে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা নিয়েছে।

সমন্বয় সভার শুরুতে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোঃ রইছ উদ্দিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।

এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে ম তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

সমন্বয় সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুজ্জামান আকতার, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতি: ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোঃ মাহবুব আলম খান ও সিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণসহ পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, নববর্ষ উদযাপন পরিষদ, জেলা শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসন, ডিজিএফআই, র‍্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ওয়াসা, সিটি কর্পোরেশন ও সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।