রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার

১৮ এপ্রিল ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিবেদক: খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হক নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নয়ের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মেরুং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীঘিনালার নির্বাহী কর্মকর্তা মো মামুনুর রশীদ।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা মতে জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়। জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করে জমির মালিক।

মামুনুর রশীদ আরও বলেন, প্রশাসনকে ফাঁকি দিতে রাতের বেলায় পাহাড় কাঁটা শুরু করে চক্রটি। অনুমোদনহীনভাবে বেশ উঁচু পাহাড় কেটে সমান করে ফেলেছে তারা।