রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৭ এপ্রিল ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আবারও ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে হাটহাজারী থানার একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

রোববার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ।

জানা যায়, সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও আরেক সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বের জেরে গত বছরের ২৯ আগস্ট রাতে কুয়াইশ-অক্সিজেন সড়কে মো. আনিস ও মাসুদ কায়ছার নামে দুজন খুন হন।

তারা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম কুয়াইশ এলাকার বাসিন্দা। এ ঘটনায় মাসুদ কায়ছারের ছোট ভাই মো. আরিফ বাদী হয়ে সাজ্জাদসহ ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, সন্ত্রাসী ছোট সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১৫টি মামলা রয়েছে। গত ১৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ।