রবিবার
০৪ মে ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদি: চট্টগ্রামের মিরসরাইয়ে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (৪ মে) সকাল ১১টায় উপজেলার আবুতোরাব বাজারে গোভনীয়া খাল দখল মুক্ত করতে ঘন্টাব্যাপী মানববন্ধন করে উপজেলা কৃষকদল, সচেতন নাগরিক ফোরাম, একাধিক সামাজিক সংগঠন ও এলাকাবাসী।
মানববন্ধন শেষে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার বরাব খাল দখল মুক্ত করতে স্মারকলিপিও জামা দেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, খাল খনন কার্যক্রম চলমান রয়েছে। আবুতোরাব বাজারে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে নির্দেশনা দেয়া হয়েছে। তারা যদি সরিয়ে না নিয়ে যায় আমরা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল খনন করবো।