রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০৬ মে ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

১৭ ও ২৪ মে শনিবার সরকারি অফিস খোলা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: কোরবানির ঈদে নির্ধারিত ছুটি কাটানোর আগে চলতি মাসে ১৭ ও ২৪ মে শনিবার সরকারি চাকরিজীবীদের অফিস করতে হবে।

মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শফিকুল আলম পোস্টে লেখেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, ঈদুল আযহায় ১০ দিনের ছুটি থাকবে।

পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।