মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

০৭ মে ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে অফিস কক্ষে মিললো র‌্যাব সদস্যের গুলিবিদ্ধ মরদেহ

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের চান্দগাঁও র‌্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামের এক র‌্যাব সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২ টায় র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, অফিস কক্ষে পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।