বুধবার, ৪ নভেম্বর ২০২৬

শনিবার

১০ মে ২০২৫

১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল।

শনিবার (১০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ইমিগ্রেশন ব্যবস্থার কেমন উন্নতি হয়েছে সেটা দেখার জন্য আমি এখানে এসেছি। আগের চেয়ে এখানকার অনেক উন্নতি হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নিরাপত্তা বলয় পার হয়ে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কীভাবে থাইল্যান্ড গেলেন সেটি তদন্তে ৩ সদস্যের কমিটি শিগগিরই রিপোর্ট দেবে। তারপর যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল হামিদের দেশত্যাগের আগে এসবির নিষেধাজ্ঞার প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে এসবির পক্ষ থেকে কোনো নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে কিনা তা আমার জানা নেই। এ বিষয়ে তদন্ত করা হবে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনভোগান্তির বিষয় মাথায় রেখে কর্মসূচি দেওয়া উচিৎ। দাবি আদায়ের অন্য পন্থাও আছে।