শনিবার, ৭ নভেম্বর ২০২৬

শুক্রবার

১৬ মে ২০২৫

২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

বান্দরবানে যাত্রীবাহী গাড়ি খাদে, যুবক নিহত

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের আলীকদমে যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে তৈইংয়া মুরং (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৫ জন।

শুক্রবার (১৬ মে) সকালে আলীকদম সদর ইউনিয়নে কলাঝিড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সকলেই যুগেরাম কারবাড়ি গ্রামের বাসিন্দা ও তারা সকলেই ম্রো জনগোষ্ঠীর।

স্থানীয় ও পুলিশ জানায়, আলীকদম পানবাজার থেকে যুগেরাম কারবারি গ্রামের দিকে যাচ্ছিল গাড়িটি। এ সময় কলারঝিড়ি এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িতে বেশিরভাগ নারী ও শিশু ছিল।

এ দিকে দুর্ঘটনার পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে আলীকদম থানা ওসি মির্জা জহির বলেন, যাত্রীদের নিয়ে এলাকায় যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় একজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত ৩৫ জনের অধিক। আহতদের উন্নত চিকিৎসা জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।