মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রবিবার

২৫ মে ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে আহত ঢাকাইয়া আকবরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গায় দুর্বৃত্তের গুলিতে আহত পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আলী আকবর প্রকাশ ওরফে ঢাকাইয়া আকবর (৪৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার ২৮ নম্বর দোকানের সামনে আড্ডারত অবস্থায় ঢাকাইয়া আকবরকে গুলি করে দুর্বৃত্তরা।

একই ঘটনায় গুলিবিদ্ধ হন পথচারী জান্নাতুল বাকী (৩০) এবং শিশু মহিম ইসলাম রাতুল (৮)। রাতুল নগরের দক্ষিণ পতেঙ্গার ফুলছড়ি পাড়ার শওকত হোসেনের ছেলে। সে চা দোকানে কাজ করত। আর জান্নাতুল বাকী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এই হামলার ঘটনায় থানায় এখনও পর্যন্ত মামলা হয়নি বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। ওসি বলেন, এখনও থানায় কেউ মামলা করতে আসেনি। এই বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে।