শুক্রবার
৩০ মে ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ঘূর্ণিঝড় ও বাতাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির অংশে বৈদ্যুতিক ৩টি খুঁটি মহাসড়কে হেলে পড়েছে। এতে, বড় ধরনের দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হাইওয়ে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে মহাসড়কের ঢাকামুখী রাস্তায় দাউদকান্দির মালিখিল ও ধীতপুরের মাঝামাঝি এলাকায় বৈদ্যুতিক খুঁটি হেলে রাস্তার দিকে এসে পড়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা সংগঠিত হতে পারে। বিষয়টি বিদ্যুৎ অফিসকে অবহিত করা হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল অব্যাহত আছে।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি রাশেদ খান বলেন, রাতের ঝড় বৃষ্টিতে মহাসড়কে বিদ্যুতের ৩টি খুঁটি সড়কে হেলে পড়েছে। খবর পেয়ে সড়কে পুলিশ মোতায়েন করেছি। এবং দ্রুত কাজ করার জন্য বিদ্যুৎ অফিসকে অবহিত করেছি।
দাউদকান্দি পল্লী বিদ্যুতের ডিজিএম মোখলেছুর রহমান জানান, আমরা খবর পেয়েছি। এই লাইনটি পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে। কিন্তু খুঁটিগুলো সোজা করতে আমরাও কাজ করছি।