রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৫ জুন ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চান্দগাঁওয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে মো. মোরশেদ (৪০) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাহাত্তারপুল মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোরশেদ পশ্চিম বাকলিয়া কেবি আমান আলী রোডের বাসিন্দা। তার বড় ভাইয়ের নাম মো. জসিম। ঘটনার পর থেকে জসিম পলাতক রয়েছেন। তাদের এক আত্মীয় জানান, একই মিটারে তারা দুই ভাই বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার করতেন।

বড় ভাই কোনো বিল পরিশোধ করতেন না। এর আগে লোন নিয়ে ছোট ভাই মোরশেদ আলম বকেয়া বিল পরিশোধ করেন। পরবর্তী বিল পরিশোধ নিয়ে আবার বিরোধের সৃষ্টি হয়। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে বৃহস্পতিবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই জসিম ছোট ভাই মোরশেদের পেটে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলে মারা যান মোরশেদ।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ভিকটিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।