রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

০১ জুলাই ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

দেশে কোনো জঙ্গি নাই: ডিএমপি কমিশনার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: রাজধানীর হোলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার বর্ষপূর্তিতে বাংলাদেশে কোনো জঙ্গি নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তার ভাষায়, ‘বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বাংলাদেশে আছে ছিনতাইকারী।’

মঙ্গলবার (১ জুলাই) সকালে রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

২০১৬ সালের এই দিনেই রাজধানীর গুলশান-২–এর হোলি আর্টিজান বেকারিতে এই হামলা সংঘটিত হয়েছিল। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা এটি। যেখানে নিহত হন ২০ জন, যাদের মধ্যে ছিলেন ১৭ বিদেশি নাগরিক। হামলার দায় স্বীকার করেছিল আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস।

ঢাকার পুলিশ মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানিয়েছেন, এবার এ ধরনের কোনো কর্মসূচি নেই।