রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৩ জুলাই ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে ৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের মিরসরাইয়ে ৭০ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ আরিফুল ইসলাম (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় অবৈধ সিগারেট বহনকারী একটি পিকআপও জব্দ করা হয়।

‎বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর অংশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

‎আটক আরিফ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয় চাঁদপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

‎মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মহাসড়কে তল্লাশি চালানোর সময় অভিযুক্তের গাড়িতে অবৈধ বিদেশি ব্রান্ডের ৭০ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা।

এ সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং সিগারেট ও গাড়ি জব্দ করা হয়। আসামি আরিফুলের বিরুদ্ধে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।