সোমবার
১৪ জুলাই ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানতে নিয়ে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল বড়তাকিয়া বাজার থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুখে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এইসময় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য হারুনুর রশীদের সঞ্চালনায় ও খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন, উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য রবিউল হোসেন সাইফুল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু।
বক্তারা বলেন, বাংলেদেশের অপর নাম দেশ নায়ক তারেক রহমান। বাংলাদেশের অপর নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের অপর নাম বেগম খালেদা জিয়া। সুতরাং সকল গুপ্ত সংগঠনদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যা কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করলে কোনো প্রকার ষড়যন্ত্র করার চেষ্টা করলে এসবের যথাযোগ্য জবাব দিবে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মনে রাখা উচিত বিএনপি এদেশের কৃষক, শ্রমিক গণমানুষের দল।
এছাড়াও মিরসরাই থানা যুবদল নেতা শাহদাত হোসেন ফয়সাল, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুর রহিম, মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম বাপ্পি, সদস্য রেদোয়ান হোসেন, ওয়াহেদপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আসিফ নুরখান, মিরসরাই পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ ইরান, নাজিম উদ্দীন, সালাহউদ্দিন, মোশাররফ হোসেন সুজন, ফখরুল ইসলাম, তানরাজ তপু, মুসলিম উদ্দিন, সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নওশাদ আলম, সদস্য জামাল উদ্দিন, মায়ানী ইউনিয়ন যুবদলের সদস্য নুরনবী, মোশাররফ হোসেন, ইকবাল হোসেন, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপি নেতা নুরুল হুদা, মেজবাহ উল আলম, রাশেদুল ইসলাম, সাঈদ ভূঁইয়া, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওহিদুল ইসলাম রিপন, যুবদল নেতা দিনাচ, আলফাজ, সোহেল রানা, আরিফ হোসেন, খৈয়াছড়া ইউনিয়ন যুবদল নেতা নেতা রেজাউল করিম বাবুল, রুবেল হোসেন, সাইফুল ইসলাম ভূঁইয়া, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, মিরসরাই সদর ইউনিয়ন যুবদল নেতা হান্নান শাহ, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জাফরসহ ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।