রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বুধবার

১৬ জুলাই ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

খুলশীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহি নিহত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর খুলশীতে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টায় নগরের টাইগারপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় আহত এক যুবককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। লাশ চমেক মর্গে রাখা হয়েছে।