সোমবার, ৯ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

২৪ জুলাই ২০২৫

২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

২৮৭ যাত্রী নিয়ে মাঝপথ থেকে চট্টগ্রামে ফিরলো বিমান

স্টাফ রিপোর্টার: ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইট কারিগরি ত্রুটির কারণে মাঝ পথ থেকে চট্টগ্রাম ফিরে গেছে। বিমানটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ফেরার কথা ছিল।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮।

২৮৭ জন যাত্রী নিয়ে বিমানটি ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তবে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একারণে বিমানটি গতিপথ পরিবর্তন করে ফের চট্টগ্রামে ফিরে আসে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের যাত্রীরা নিরাপদে রয়েছেন।