রবিবার
২৭ জুলাই ২০২৫
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার ফুলতল সংলগ্ন এলাকায় এন মোহাম্মদ প্লাস্টিক ফ্যাক্টরির সামনে টেম্পো (টুকটুকি) উল্টে গিয়ে নাজিম উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
আজ রবিবার (২৭ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টেম্পোটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে। এতে যাত্রী নাজিম উদ্দিন ছিটকে পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
আহত নাজিম উদ্দিন বোয়ালখালীর সারোয়াতলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মিরাজ বিনতে মোস্তফা বলেন, স্থানীয়রা একজন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করি।