রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

৩১ জুলাই ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চকবাজার, চান্দগাঁও, বন্দর থানার ওসি পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক: চকবাজার থানার ওসি মো. জাহেদুল কবিরকে চান্দগাঁও থানা ও বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিনকে দেওয়া হয়েছে চকবাজার থানার দায়িত্ব। আর চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনকে বদলি করা হয়েছে বন্দর থানায়।

আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক মো. ইমরান হোসেন।