সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার

৩১ জুলাই ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে আ'লীগ নেতার ঘরে চুরি

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা আওয়ামী লীগ নেতা জিএস হাসানের ঘরে চুরির ঘটনা ঘটেছে।

গত বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার পশ্চিম সারোয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।

চোরের দল ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে আলমিরা থাকা প্রায় নগদ ১লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ণের গয়না নিয়ে গেছে বলে জানিয়েছেন দেলোয়ার হোসেনের ছেলে মো. অমিত।

অমিত বলেন, ঘরে মা আর আমি থাকি। বুধবার হাসপাতালে ভর্তি থাকা মামাতো ভাইকে দেখতে শহরে গিয়েছিলাম। ঘরে কেউ ছিলেন না। রাত ৮টার দিকে বাড়িতে এসে এ ঘটনা জানতে পারি। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে জিএস হাসান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাকে গত ৭ মার্চ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছিলো।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, এই ধরণের কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।