সোমবার, ২ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

৩১ জুলাই ২০২৫

১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

সীতাকুণ্ড প্রতিনিধি:: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় তেলবাহী ভাউচারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

তারা হলেন মাদামবিবিরহাট চেয়ারম্যানঘাটা জাহানাবাদ এলাকার মো. মানিকের ছেলে মো. আরিফ (২৮) এবং একই গ্রামের আবুল কাসেমের ছেলে মো. জুয়েল (২৯)।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ ভাটিয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ভাউচারটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।