সোমবার
০৪ আগস্ট ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের একটি মার্কেট ভবনে থাকা গুদামের কাপড় পুড়ে গেছে।
আজ সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে জব্বার মার্কেটের ৩য় তলায় ‘বিয়ে বাজার’ নামের একটি দোকানের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে গুদামে থাকা কাপড় পুড়েছে। এতে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।