বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

মঙ্গলবার

১২ আগস্ট ২০২৫

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

নির্বাচনকে বিতর্কিত করার জন্য ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী: রিজভী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: আগামী নির্বাচনকে বিতর্কিত করার জন্য ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন অভিযোগ করেন রিজভী।

জাতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে জানিয়ে রিজভী বলেন, ‘নির্বাচনের সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং সিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন। কিন্তু মনে হচ্ছে, এই নির্বাচনকে নিয়েও অনেকেই নানা ভাবে কুট-কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে।

বিএনপির এই নেতা বলেন, পতিত ফ্যাসিবাদ পালিয়ে গিয়ে কালো টাকা ও অবৈধ অস্ত্র ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সবচেয়ে বড় জনগণের আদালত, তারা বিচার করবে কারা ফ্যাসিবাদের সহচর হিসেবে কাজ করছে।

রিজভী আরও বলেন, আরাফাত রহমান কোকো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। দেশে সুস্থ-স্বাভাবিক রাজনীতি থাকলে তাঁর এই অকাল মৃত্যু হতো না। তাঁর জানাজায় হামলার দৃশ্য শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ ভুলবে না।