মঙ্গলবার
১২ আগস্ট ২০২৫
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কেআইববিতে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হলে কবরে থাকা আমার ভাইয়ের জীবন ফেরত দিতে হবে, হাসপাতালে থাকা আমার ভাইয়ের হাত ফেরত দিতে হবে।