শনিবার
১৬ আগস্ট ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের বাকলিয়ায় জুট ও ভাঙারির গুদামে আগুন লেগেছে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ২ টার দিকে এক্সেস রোড বাকলিয়া অংশ সংলগ্ন আহাদ কনভেনশন হলের পাশে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ভোর ছয়টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মো.আনোয়ার হোসেন বলেন, রাত ২ টার দিকে জুট ও ভাঙারির গুদামে আগুন লাগার খবর আসে আমাদের কাছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, কালুরঘাট, লামা বাজার ও আগ্রাবাদ স্টেশনের মোট ৯ টি ইউনিট কাজ করে। প্রায় ২ ঘণ্টা ৪৫ মিনিট চেষ্টার পরে শনিবার (১৬ আগস্ট) ভোর ৪ টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি, কোনো নিখোঁজের খবরও নেই।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। ফায়ার সার্ভিসের কাজ চলমান রয়েছে। এদিকে জুট ও ভাঙারির গুদামের আগুনের ধোঁয়া প্রায় দুই কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা