রবিবার
১৭ আগস্ট ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কগামী একটি বিমানের ককপিটের দরজা খোলা রেখেই ফ্লাইট পরিচালনা করেছিলেন ব্রিটিশ এয়ারওয়েজের এক পাইলট। এই জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের একজন পাইলট হিথ্রো থেকে নিউইয়র্কের জেএফকে যাওয়ার সময় ফ্লাইটের ককপিটের দরজা খোলা রেখেছিলেন। পরিবারের সদস্যদের কন্ট্রোল রুম দেখানোর জন্য ওই পাইলট ককপিট থেকে উঠে কন্ট্রোল রুমের দরজা খুলে দেন।
ককপিটের দরজাটি অনেকক্ষণ দরজা খোলা ছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ব্রিটিশ এয়ারওয়েজের সহকর্মীরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রে রিপোর্ট করে। এরপর পাইলটকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
তবে পাইলটের পরিচয় গোপন রাখা হয়েছে। সন্ত্রাসবাদ, আইন লঙ্ঘন এবং যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার জন্য তাকে বরখাস্ত করা হয়।
সূত্রের বরাত দিয়ে দ্য সান জানিয়েছে, ক্রু এবং যাত্রীরা তাৎক্ষণিকভাবে ককপিটের দরজা খোলা দেখতে পেয়ে জানতে চান কী হয়েছে। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ৮ আগস্ট হিথ্রোতে পৌঁছানোর জন্য নির্ধারিত ফিরতি বিএ১৭৪ ফ্লাইটটি বাতিল করা হয় এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ফ্লাইটের প্রস্তাব দেওয়া হয়। স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেশিরভাগ যাত্রী তাদের মূল পরিকল্পনার চার ঘণ্টার মধ্যে গন্তব্যে পৌঁছান।