রবিবার
১৭ আগস্ট ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের ভ্রাম্যমাণ বোয়ালখালীতে ফাতেমা সুইটস নামের এক প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার শাকপুরা ইউনিয়নের রাইখালী খাল এলাকায় এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রহমত উল্লাহ।
এসময় যথাযথ লাইসেন্স গ্রহণ ব্যতীত, ক্ষতিকর উপাদান মিশিয়ে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন, এবং বিক্রির দায়ে ফাতেমা সুইটসকে নিরাপদ খাদ্য আইনে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া পোড়া তেল, ক্ষতিকর রঙ মেশানো খাদ্য ও বাসী মিষ্টির শিরা ধ্বংস করা হয়।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন, স্যানিটারি ইন্সপেক্টর, বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এর স্টাফগণ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।