রবিবার
২৪ আগস্ট ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে নগরের মিয়াখান নগর ও কালামিয়া বাজার এলাকায় নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (২৪ আগস্ট) চসিকের নিবার্হী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, অননুমোদিত নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার, পোড়া তেল বার বার ব্যবহার ও মেয়াদ বিহীন খাদ্যপণ্য সংরক্ষণ করার অপরাধে মিয়া খান নগর এলাকার আলবেনী বেকারি কারখানাকে ৩৫ হাজার টাকা ও কালা মিয়া বাজার এলাকার সুইটস হাঙ্গারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।