রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সোমবার

২৫ আগস্ট ২০২৫

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বোয়ালখালীতে অনুমোদনহীন দাতব্য চিকিৎসা কেন্দ্রকে লাখ টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে অনুমোদন ও নিবন্ধনবিহীনভাবে চিকিৎসা সেবা দেওয়ার দায়ে মরিয়ম নূর দাতব্য চিকিৎসা কেন্দ্রকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

সোমবার (২৫ আগস্ট) দুপুরে ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রসূতিদের প্রেসক্রিপশন দিচ্ছিল অনুমোদন ছাড়া।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি ও তার টিম, এবং উপস্থিত ছিলেন ওসি মুহাম্মদ লুৎফুর রহমানসহ পুলিশের একটি দল।

প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।