সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৬ আগস্ট ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (রহ.) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: চট্টগ্রাম, ২৫ আগস্ট ─ আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির উদ্যোগে নগরীর দেওয়ানহাটস্থ জেলা কার্যালয়ে দরস-এ-বেলায়েত মোতলাকা মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাজ্জাদানশীনে দরবারে গাউসুলআজম, মুর্শিদে বরহক আলহাজ্ব শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (রহ.)-এর স্মরণে দোয়া করা হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন আওলাদে গাউছুলআজম মাইজভাণ্ডারী ও আঞ্জুমানের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি শাহাজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী (মঃ)।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, সহকারী সচিব ড. মেজবাউল আলম মামুন, দপ্তর ও পাঠাগার সম্পাদক এনামুল হক চৌধুরী সেলিম, নির্বাহী সদস্য রফিক সওদাগর ও মোহাম্মদ ইলিয়াসসহ চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটি এবং বিভিন্ন শাখা থেকে আগত খাদেমানবৃন্দ।